বরিশালে বেতনের দাবিতে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ
বকেয়া বেতন আদায়ের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনে বিক্ষোভ করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। ১২`শ কর্মীর দুই মাসের বেতন বকেয়া থাকায় সোমবার সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করে।
পরিচ্ছন্নতাকর্মী পরিমল চন্দ্র জানান, এক মাসের বেতন বন্ধ হলে তাদের ঘরে ভাত হয় না। কিন্তু প্রায় এক বছর ধরে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বেতন দিতে অনিয়ম করছে। যে মাসের বেতন সে মাসে না দিয়ে দুমাস পরে দিচ্ছে। যার কারণে তাদের সংসার আর চলছে না।
বরিশাল সিটি কর্পোরেশনের বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, বেতনের জন্য সকাল থেকে পরিচ্ছন্নতাকর্মীরা বসে আছে। ১২`শ কর্মীর জন্য প্রায় ৫০ লাখ টাকা দরকার। ব্যাংকে লোক পাঠানো হয়েছে। কর্মীদের বেতন পরিশোধ করে দেওয়া হবে।
সাইফ আমীন/এআরএ/পিআর