উজিরপুরে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার
বরিশালের উজিরপুর উপজেলার মোরখালি এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলম রাঢ়ী (৫০) ও শাওন শেখ (২৫) মোরখালি এলাকার বাসিন্দা।
উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম জানান, আলমের বিরুদ্ধে থানায় সাতটি ডাকাতি মামলা রয়েছে। কিছু দিন পূর্বেই আলম জেল থেকে জামিনে বের হয়ে ফের ডাকাতির পরিকল্পনা করছিলো। তবে তাকে ধরা সম্ভব হচ্ছিল না। সোমবার তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নিজ বাড়ি থেকে আলম ও তার সহযোগি শাওনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র উদ্ধারের অভিযানে নামা হবে বলেও জানান ওসি।
সাইফ আমীন/এআরএ/পিআর