চট্টগ্রাম বন্দরে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম বন্দরে এসট্রেডল ক্যারিয়ার চাপায় বেলায়েত হোসেন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত পৌনে এগারটায় বন্দরের এনসিটি ৫ জেটিতে কাজ করার সময় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আবু হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন
নিহত বেলায়েত লক্ষ্মীপুর জেলার রামগড় উপজেলার আবদুল মান্নানের ছেলে।
এসএস/এমএস