শিক্ষিকা অঞ্জলী হত্যা : মাদ্রাসা শিক্ষক আটক
ফাইল ছবি
চট্টগ্রামে শিক্ষিকা অঞ্জলী হত্যায় জড়িত সন্দেহে পটিয়ার আল জামিয়া মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর জিইসি মোড় এলাকা থেকে মো. রেজা (৩০) নামের ওই শিক্ষককে আটক করা হয়। রেজা একটি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানায় নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত।
তিনি জানান, অঞ্জলী হত্যাকাণ্ডের পর থেকে রেজা পলাতক ছিলেন। তিনি একটি জঙ্গি সংগঠনের হয়ে অঞ্জলী হত্যাকাণ্ডে অংশ নেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের ১১ জানুয়ারি নগরীর পাঁচলাইশ থানাধীন চকবাজার তেলিপট্টি লেনে মুখোশধারী অজ্ঞাতানামা একদল দুর্বৃত্ত চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শিক্ষিকা অঞ্জলী রানী দেবীকে হত্যা করে।
এএইচ/এমএস