রংপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার নিহত


প্রকাশিত: ০৫:৪৬ এএম, ১৪ জুন ২০১৫

রংপুরের কাউনিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার মিন্টু মিয়া (৩০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক নান্নু মিয়া (৩৫)। রোববার ভোর রাতে উপজেলার তিস্তা ব্রিজের দুই নং পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু মিয়া বগুড়া জেলার শেরপুর উপজেলার ইদ্রিস আলীর ছেলে এবং চালক নান্নু একই উপজেলার নওদাপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

কাউনিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জাগো নিউজকে জানান, বগুড়া থেকে লালমনিরহাটে ভুট্টা আনতে যাওয়ার সময় ভোর ৪টার দিকে তিস্তা ব্রিজের ওপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং এর সাথে ধাক্কা লাগে। এতে ট্রাক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই হেলপার নিহত এবং চালক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চালক নান্নুকে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

ট্রাকটি উদ্ধার করে কাউনিয়া থানায় রাখা হয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

জিতু কবীর/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।