ট্রাকচাপায় কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা


প্রকাশিত: ০৬:৪৮ এএম, ১৪ জুন ২০১৫

চট্টগ্রামে সিটি গেইট এলাকায় ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় নগরীর আকবর শাহ থানায় পুলিশ বাদী হয়ে ট্রাক চালক মো. সৈয়দকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে।

আকবর শাহ থানার  অফিসার ইনচার্জ  সদীপ কুমার দাশ জানান, ট্রাকচাপায় দুই কলেজ ছাত্র নিহতের ঘটনায় শনিবার রাতে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, শনিবার সকাল পৌনে ১১টায় উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের বিবিএ হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ওয়াহিদুল ইসলাম সুজন (২০) ও দোলোয়ার হোসেন শামীম (২০) ট্রাক চাপায় নিহত হন।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।