কুষ্টিয়ার ৩ উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের নির্বাচন সম্পন্ন
কুষ্টিয়ার মিরপুরের ভেড়ামারা ও দৌলতপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার দুই উপজেলাগুলোতে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটে মিরপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জুনিয়ারা ইয়াছমিন (পপি) ও হাসিনা খাতুন এবং জাসদ সমর্থিত শাহানাজ পারভিন নির্বাচিত হয়েছেন।
ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পারুল খাতুন এবং জাসদ সমর্থিত প্রার্থী নার্গিস আক্তার নির্বাচিত হয়েছেন। দৌলতপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কহিনুর বেগম, খোরশেদা বেগম, শারমিন সুলতানা সীমা, আকলিমা খাতুন ও শেফালী খাতুন নির্বাচিত হয়েছেন।
কুদরতে খোদা সবুজ/একে