মির্জাপুরে ট্রাক খাদে পড়ে নিহত ৩


প্রকাশিত: ০৩:৩৪ এএম, ১৭ জুন ২০১৫

টাঙ্গাইলের মির্জাপুরে মালবোঝাই ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।তাকে  স্থানীয় কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে।   
 
গোড়াই থানার ওসি হুমায়ুন কবির জানান, বুধবার ভোর ৫টার দিকে উপজেলার আছিমতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরো জানান, ঢেউ টিন বোঝাই ট্রাকটি ঢাকার কেরানীগঞ্জ থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। ভোরের দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাহনটি ওই খাদে পড়ে যায়। এতে আরোহীরা টিনের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।