রূপগঞ্জে নারীসহ ৪ জনকে কুপিয়ে জখম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৯ মে ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণবাগ বেলেরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রিনা বেগম জানান, তিনি দক্ষিণবাগ বেলেরটেক এলাকার আমিন উদ্দিনের স্ত্রী। একই এলাকার বাবুল মিয়া, রবিউল, কাউসার, হাসান আলী, কফুল উদ্দিন, ইদ্রিস আলী, সাইফুল ইসলাম, সিরাজ মিয়া, রেজাউলের সঙ্গে তার দীর্ঘ দিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে প্রতিপক্ষের লোকজনসহ অজ্ঞাত আরও ৪-৫ জন মিলে দেশি অস্ত্র নিয়ে রিনা বেগমের বাড়িতে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। এ সময় রিনা বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় স্বামী আমির উদ্দিন, ননদ রোপিয়ে আক্তার ও রুমা আক্তার তাকে বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও লোহার রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলায় ঘরবাড়ি ভাঙচুর ঘটনায় প্রায় ১ লাখ টাকার ক্ষয়-ক্ষতির দাবি করেছে ভুক্তভোগী পরিবারটি।

এ বিষয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন তারা।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

মীর আব্দুল আলীম/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।