ফতুল্লায় চিরকুট লিখে নারী শ্রমিকের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২৫ জুন ২০১৮
ছবি-প্রতীকী

নারায়ণগঞ্জের ফতুল্লায় চিরকুটে চারজনকে দায়ী করে খাদিজা আক্তার (২৫) নামে এক নারী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার দিনগত রাত ১১টায় ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন মিলন মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়।

বাস থেকে খাদিজার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। একই সঙ্গে মরদেহের পাশ থাকা চার পাতার একটি চিরকুট জব্দ করেছে পুলিশ।

নিহত খাদিজা আক্তার ফতুল্লার শিহাচর নূর মসজিদ সংলগ্ন মিলন মিয়ার বাড়ির ভাড়াটিয়া মুনসুরের স্ত্রী এবং একই এলাকার নজরুল মিয়ার টুপি কারখানায় কাজ করতেন।

জব্দ করা চিরকুটে বলা হয়েছে, তার মৃত্যুর জন্য তার স্বামী মুনসুর, কারখানার মালিক নজরুল, সহকর্মী মোফাজ্জল ও নাজমা দায়ী। খাদিজা তার স্বামী মুনসুরকে অনেক ভালোবাসতেন। কাজকর্ম নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করা হয়। এরপর তার স্বামী মুনসুর অন্যত্রে চলে যায়। একাধিকবার বুঝিয়েও মুনসুরকে কাছে আনতে না পেরে মৃত্যুর পথ বেছে নিয়েছেন তিনি।

চিরকুটের আরেকটি অংশে লিখা হয়, ‘আমি ভালোবাসি বলে অপরাধ। আমি ওদের চারজনের বিচার চাই। এটা আমার অনুরোধ। কেনো আমাকে এভাবে মরতে হলো?’

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, মরদেহ ও চিরকুট উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, নিহতের স্বামী মুনসুর কামরাঙ্গিরচর এলাকায় কাজ করে। তাকে কে খবর দেয়া হয়েছে। চিরকুটের বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

শাহাদাত/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।