সোয়া লাখ টাকার মহিষ জবাই করে খাওয়ালেন মেম্বার প্রার্থী!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৩৬ এএম, ২৫ নভেম্বর ২০২১

আসন্ন ইউপি নির্বাচনে জয়ী হতে আচরণবিধি উপেক্ষা করে এক লাখ ২৫ হাজার টাকা দামের মহিষ জবাই করে ভোটারদের খাইয়েছেন একজন মেম্বার প্রার্থী। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডে তালা প্রতীকের মেম্বার প্রার্থী সাজু মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে ।

তিনি বুধবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে তার বাড়িতে খাওয়ানোর আয়োজন করেন ।

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এমন আয়োজনের বিষয়ে মেম্বার প্রার্থী সাজু মিয়ার কাছে জানতে চাইলে তিনি নিজের ‘ভুল’ স্বীকার করেন ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মারুফ হাসান জানান, নির্বাচনকে কেন্দ্র করে খাওয়ার আয়োজন করা আচরণবিধি লঙ্ঘন। আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেবো।

জাহিদ খন্দকার/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।