ব্যাপক দর পতন শেয়ারবাজারে


প্রকাশিত: ১০:০৮ এএম, ১১ মার্চ ২০১৫

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের ব্যাপক দর পতন হয়েছে। মূল্যসূচক কমেছে উভয়বাজারে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৬৩ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১০৫ পয়েন্ট। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর।

ডিএসইতে বুধবার ৩০৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪৩টির দাম বেড়েছে, কমেছে ২৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬৩ পয়েন্ট কমে চার হাজার ৫৮৫ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ১০৫ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করছে।

আর টাকায় লেনদেন হয়েছে ৩১০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৫৫ কোটি টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ২৫৫ কোটি টাকা।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩০টির, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৮ কোটি ২৮ লাখ টাকা।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।