এয়ারটেলের সঙ্গে আইপিএ’র চুক্তি


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১১ মার্চ ২০১৫

ইলেক্ট্রনিক বেতন পরিশোধ প্রকল্প কার্যকর করতে টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের সঙ্গে ইনোভেশনস ফর পোভার্টি অ্যাকশন (আইপিএ) একটি কর্পোরেট চুক্তি সই করেছে। চুক্তির আওতায় আইপিএকে প্রি-পেইড সিম সরবরাহ করবে এয়ারটেল। বুধবার রাজধানীর বনানীর তাজোয়ার সেন্টারে এয়ারটেলের প্রধান কার্যালয়ে এই চুক্তি সই হয়।

চুক্তি সই অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ সার্ভিস অফিসার রুবাবা দৌলা, হেড অফ বিজনেস সলিউশন জাফরি শামীম, হেড অফ কর্পোরেট এন্ড হাই-ভ্যালু সার্ভিসেস এক্সপেরিয়েন্স মোহাম্মদ আজমত উল্লাহ খান, হেড, এম-কমার্স, বিজনেস ডেভেলপমেন্ট মীর সাদিক ফয়সাল, কর্পোরেট রিলেশনশিপ ম্যানেজার মো. সাইদুল হক, এবং আইপিএর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কান্ট্রি ডিরেক্টর শোরায়েজ শাহজাহান, অপারেশনস ম্যানেজার মো. আলমগীর কবীর, অ্যাকাউন্ট্যান্ট শুভ শফিকুর রহমান, রিসার্চ এসোসিয়েট ক্যামেলিয়া ফাব্রি।

আইপিএ দৈবচয়নের (র‌্যানডম অ্যাসাইনমেন্ট) মাধ্যমে কর্মীদের মোবাইল মানি পেমেন্ট, নগদ অথবা একটি সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের সরাসরি জমার মাধ্যমে তাদের বেতন দেবে। এয়ারটেল নির্বাচিত কর্মীদের মধ্যে প্রি-পেইড সিম কার্ড বিতরণ করবে যেন তাদের মোবাইল মানি অ্যাকাউন্ট ব্যবহারে সুবিধা পায়।

উল্লেখ্য, আইপিএর গবেষকরা উন্নয়ন অর্থনীতিবিদ এবং বিশেষজ্ঞ যারা অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র প্রকল্পগুলোতে প্রথম সারির ভূমিকা রাখেন। ইলেক্ট্রনিক বেতন পরিশোধ প্রকল্পের এই গবেষণার অগ্রভাগে রয়েছেন বিশ্বব্যাংকের মার্টিন কানজ ও লিয়োরা ক্ল্যাপার এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এমিলি ব্রেজা।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।