সন্তানদের শেয়ার উপহার !
পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক তার সন্তানদের জন্য শেয়ার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আল-আরাফা ব্যাংকের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ হারুনের কাছে ব্যাংকের মোট ২ কোটি ১৭ লাখ ৪৯ হাজার ৫৯৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে ২৭ লাখ শেয়ার তিনি তার সন্তানদের কাছে হস্তান্তর করবেন।
জানা গেছে, হারুন তার দুই ছেলে ও এক মেয়েকে নয় লাখ করে উপহার হিসেবে এ শেয়ার হস্তান্তর করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করবেন বলে জানা গেছে।
এসআই/এএইচ/আরআই