প্যাকেজ ভ্যাট আদায়ে যশোরে ব্যতিক্রমী প্রচারণা


প্রকাশিত: ০২:১১ পিএম, ০১ জুন ২০১৫

যশোর কাস্টম এক্সাইস ও ভ্যাট কমিশনারেট অফিস প্যাকেজ ভ্যাট আদায়ে ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছে। এর মধ্যে রয়েছে কমিশনারেট অফিসের অধীন ১০ জেলায় পোস্টার লাগানো, সিডি করে বিভিন্ন মোড়ে মোড়ে বাজানো, লিফলেট বিতরণ এবং স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ব্যবসায়ীদের উদ্বুদ্ধকরণ।

যশোর কাস্টম এক্সাইস ও ভ্যাট কমিশনারেট অফিসের কমিশনার মোহাম্মদ জামাল হোসেন জানান, আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি শ্রেণির ব্যবসায়ীদের মধ্যে ভ্যাট প্রদানের প্রবণতা অনেক কম। এজন্য প্যাকেজ ভ্যাট আদায়ে শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছি। জেলা শহরে ব্যবসায়ীদের জন্য প্যাকেজ ভ্যাট ছয় হাজার টাকা ও উপজেলার ব্যবসায়ীদের ক্ষেত্রে ভ্যাট তিন হাজার টাকা সরকার নির্ধারণ করেছে। আশা করছি ব্যবসায়ীরা তাদের ভ্যাট প্রদান করে দেশের উন্নয়নে সামিল হবেন।

জানা গেছে, ২০১৪-১৫ অর্থ-বছরে যশোর কাস্টম এক্সাইস ও ভ্যাট কমিশনারেট অফিসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক হাজার ২`শ কোটি টাকা। ইতিমধ্যে এক হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়ে গেছে।

মিলন রহমান/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।