পুঁজিবাজারের জন্য আরও একটি সুখবর


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০২ জুন ২০১৫

পুঁজিবাজারের জন্য আরও একটি সুখবর এসেছে। সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) ট্রানজেকশন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলাই থেকে ব্রোকারেজ হাউজগুলোকে দশমিক ১৫ শতাংশ হারে সিডিবিএল চার্জ দিতে হবে। সোমবার সিডিবিএলের পরিচালনা পর্ষদের বৈঠকে এই চার্জ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, বর্তমানে সিকিউরিটিজ হাউজগুলো লেনদেনের উপরে ০.১৭৫ শতাংশ হারে কমিশন দেয় সিডিবিএলকে। কমিশনের এ হার ০.১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।