ধানুশের সঙ্গে বিয়ের গুজব, রসিকতায় মেতেছেন ম্রুণাল
রুপালি পর্দার তারকাদের জন্য অকারণ গুঞ্জন কখনো রাগের কারণ হয়, কখনো বিতর্কের জন্ম দেয়। তবে ম্রুণাল ঠাকুরের ক্ষেত্রে তার উল্টো। ধানুশের সঙ্গে তার বিয়ের গুজবকে পুরোপুরি উপভোগ করছেন এই অভিনেত্রী।
দিনকয়েক আগে বিয়ে নিয়ে প্রথমবার মুখ খুলেছিলেন ম্রুণাল। সেই সময়ও রসিকতায় মেতে বলেন, “আমার গায়েহলুদ, সংগীত হবে। আপনারা কিন্তু কেউ না খেয়ে যাবেন না।” পাশাপাশি প্রকাশ করেন, তার বিয়ে নিজেও জানেন না, অথচ অন্যান্যরা খুঁটিনাটি সব জানে।
ভালোবাসা দিবসের পর আবারও সাংবাদিক ও অনুরাগীদের উদ্দেশে ম্রুণাল জানিয়েছেন, গুজব ছড়ানো ও রটনাকারীদের ধন্যবাদ জানাচ্ছেন।
রসিকভাবে তিনি বলেন, “আমি নিজের পিছনে ১০ কোটি রুপি খরচ করলেও এত প্রচার পেতাম না, কিন্তু ধনুষের সঙ্গে বিয়ের ‘গল্প’ ছড়িয়ে রটনাকারীরা আমাকে যে পরিমাণ প্রচার এনে দিয়েছেন, তা অতুলনীয়। এর আগে পর্যন্ত আমার কোনো জনসংযোগকারী ছিলেন না। কিন্তু বাড়ির ঠিকানা প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে ভাবতে হয়েছে। এখন একটি দল নিয়েছি। সব মিলিয়ে প্রচারের সমস্ত আলো শুধুই আমার গায়ে! যারা গুজব ছড়াচ্ছেন, তাদের ধন্যবাদ। ৩ কোটি, ৬ কোটি কেন! ১০ কোটি রুপি খরচ করেও এত প্রচার পেতাম না।”
আরও পড়ুন:
গুঞ্জন থামিয়ে স্পষ্ট বার্তা দিলেন রণবীর কাপুর
ভারতজুড়ে বিতর্কের ঝড়, এ আর রহমানের বিরুদ্ধে চুরির মামলা
ম্রুণাল স্পষ্ট করে জানিয়েছেন, মিথ্যে খবরে তিনি একটুও রেগে যাননি। বরং পুরো বিষয়টি আনন্দের সঙ্গে উপভোগ করেছেন এবং অনুরাগীদের সঙ্গে এই রসিকতা শেয়ার করেছেন।
এবারও প্রমাণিত হলো, ম্রুণাল ঠাকুর শুধু তার অভিনয় নয়, রসিকতা ও ধৈর্যেও সমানভাবে জনপ্রিয়।
এমএমএফ