ইঞ্জিন বিকলের কারণেই তাইওয়ানে বিমান বিধ্বস্ত


প্রকাশিত: ০২:৪৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

দুর্ঘটনার তদন্তকারীরা বলছেন ইঞ্জিন বিকল হয়ে যাবার কারণেই তাইওয়ানে ট্রান্স এশিয়া এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়েছিল। ব্ল্যাকবক্স থেকে পাওয়া তথ্য বিশ্লেষণে দেখা গেছে বিমানটি উড্ডয়নের পর ইঞ্জিন দুটি যথেষ্ট শক্তি উৎপাদন করতে পারছিল না । এ সময় বিমানের ক্যাপ্টেন একটি ইঞ্জিন বন্ধ করে সেটি পুনরায় চালুর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ।নদীতে বিধ্বস্ত হওয়া ট্রান্স এশিয়ার বিমানটিতে ৫৮ জন যাত্রী ও ক্রু ছিলেন। এদের মধ্যে ১৫ জন বেঁচে যান।

তদন্তকারীরা বলছেন বিমানটি উড্ডয়নের পরপরই একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর পাইলট দ্বিতীয় ইঞ্জিন বন্ধ করে সেটিকে আবার চালুর চেষ্টা করেন।

কিন্তু তার সে চেষ্টা ব্যর্থ হয়। সেজন্য বিমানটি বিধ্বস্ত হবার আগে দুটি ইঞ্জিনের একটিও কাজ করছিল না । তবে একমাত্র সচল ইঞ্জিনটিকে পাইলট কেন বন্ধ করেছিলেন সেটি এখনো পরিষ্কার নয়।

তাইওয়ান এভিয়েশন সেফটি কাউন্সিলের একজন কর্মকর্তা জানিয়েছেন বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যাবার বিষয়টি পাইলট ঘোষণা করেছিলেন । তদন্তকারীরা বলেন, যখন বিমানের ইঞ্জিনে জ্বালানী সরবরাহ বাধাগ্রস্ত হয় তখন এ ধরনের পরিস্থিতির তৈরি হয়। সূত্র : বিবিসি

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।