লোজান-জেনেভায় ইরানের অর্থনীতির সমাধান নেই : খোমেনি


প্রকাশিত: ০২:২৭ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

ইসলামী প্রজাতন্ত্র ইরানের অর্থনৈতিক সমস্যার সমাধানের চাবি লোজান, জেনেভা ও নিউ ইয়র্কে নেই বরং তা দেশের ভেতরেই রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খোমেনি। তিনি দেশীয় উৎপাদন বাড়িয়ে অর্থনৈতিক সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। তেহরানে বুধবার এক শ্রমিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সরকারি কাজে ব্যবহৃত কোনো পণ্য বিদেশ থেকে আমদানি না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারকে এ সিদ্ধান্ত নিতে হবে যে, দেশের ভেতরে যেসব পণ্য তৈরি করা সম্ভব, সেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হবে না।

দেশ, জাতি ও শ্রমিক শ্রেণির কল্যাণে দেশীয় পণ্য ক্রয় ও ব্যবহারের জন্য জনগণের প্রতিও আহ্বান জানান সর্বোচ্চ নেতা। একই সঙ্গে তিনি দুর্নীতি মোকাবেলার ওপর জোর দেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।