সরকারের সমালোচনা করায় উত্তর কোরিয়ায় ১৫ প্রভাবশালীর মৃত্যুদণ্ড


প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

সরকার প্রধানের সমালোচনা করায় শীর্ষ সরকারি কর্মকর্তাসহ ১৫ জন প্রভাবশালী ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে উত্তর কোরিয়া।

এদের মধ্যে উপমন্ত্রী পর্যায়েরও দুইজন রয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তারা। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে অভিযোগ তারা উত্তর কোরিয়ার  নেতা কিম জং উনের নীতির সমালোচনা করেছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিলেন। 

উন এ বছরই তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন। এরপর গত  চার মাসে প্রতি সপ্তাহে একজন একজন করে মোট ১৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১১ সালে বাবার মৃত্যুর পর উত্তর কোরিয়ার শাসনভার গ্রহণ করেন কিম জং উন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিম পরিবারের এর আগেও এ ধরনের নৃশংস পন্থা অনুসরণ করার নজির আছে।

২০১৩ সালে বর্তমান নেতা কিম জং উন তার নিজের ফুফা জং সং থায়েককে রাষ্ট্রদ্রোহ ও দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছিলেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।