নির্বাচনে কারচুপি : পশ্চিমবঙ্গে হরতাল
পশ্চিমবঙ্গে বিজেপি, কংগ্রেস এবং বামফ্রন্ট হরতাল ডেকেছে। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ব্যাপক কারচুপি আর সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ তুলে বৃহস্পতিবার এ হরতাল ডেকেছে বিরোধীরা।
অন্যদিকে বিরোধীদের এই ধর্মঘট ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেস আর রাজ্য প্রশাসন দুটোকেই ব্যবহার করার ঘোষণা দিয়েছেন মমতা।
উল্লেখ্য, কলকাতাসহ রাজ্যের ৯২টি শহরে নিজেদের প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল কংগ্রেস ব্যাপক সহিংসতা আর কারচুপি চালিয়েছে বলে বিরোধীদলগুলো ভোট গ্রহণের দিন থেকেই অভিযোগ করে আসছে। মঙ্গলবার যে ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে দেখা গেছে তৃণমূল কংগ্রেস কলকাতাসহ সিংহভাগ পৌরসভায় জয়লাভ করেছে।
এএইচ/আরআইপি