এটি আসলেই সেতু ! (ভিডিও)


প্রকাশিত: ০২:৩৫ এএম, ৩০ এপ্রিল ২০১৫

এটা রোলারকোস্টার গেমসের ভার্চুয়াল সেতু নয়। জাপানের মাৎসু ও সাকাইমিনাতো শহর সংযোগকারী ‘পর্বতাকৃতির সেতু’। এর নাম ‘এশিমা ওহাশি’। সাক্ষাৎ পর্বতাকৃতির এই সেতু নিত্যদিন কীভাবে পার হন মাৎসু ও সাকাইমিনাতোর গাড়িচালকরা?

স্থনীয় সংবাদমাধ্যমের মতে, এটি অনেক দক্ষ চালকের জন্যও দুঃস্বপ্নের মতো! রোলারকোস্টারে যেমন দম বন্ধ করে সর্বোচ্চ গতি দিয়ে সেতুর উপরে উঠতে হয়, তারপর ধীরে ধীরে সেতু থেকে নামতে হয়। যেন গতি হারিয়ে কোনো কিছুর সঙ্গে দুর্ঘটনায় পতিত না হয়, তেমনি এই সেতু পাড়ি দেওয়ার সময়ও চালককে পরিচয় দিতে হয় সর্বোচ্চ দক্ষতা ও বুদ্ধিমত্তার! লেক নাকাওমির ওপর নির্মিত লম্বায় প্রায় পৌনে দুই কিলোমিটারের সেতুটি দু’পাশ থেকেই সমানভাবে উঁচুতে উঠেছে।

দুই লেনের সেতুটি ১১ দশমিক ৪ মিটার চওড়া হলেও ব্যস্ততার চাপ থাকে সবসময়ই। তবে এটা বলাই বাহুল্য যে, এই সেতুতে ওঠার আগে বিশ্বের সবচেয়ে সেরা গাড়িচালকও একবার সৃষ্টিকর্তার নাম জপবেন!


এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।