নেপালে ভূমিকম্প : সহায়তায় ৪১৫ মিলিয়ন ডলার প্রয়োজন জাতিসংঘের


প্রকাশিত: ০৩:২৪ এএম, ৩০ এপ্রিল ২০১৫

নেপালে ভূমিকম্প দুর্গতদের সহায়তার জন্য ৪১৫ মিলিয়ন ডলারের অর্থ তহবিল গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের হিসেব অনুযায়ী শক্তিশালী ওই ভূমিকম্পে দেশটির প্রায় আশি লাখ মানুষ ক্ষতিগ্রস্ত  হয়েছে। এছাড়া সত্তর হাজারের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। খবর বিবিসি।

এদিকে, নেপালের দুর্গম এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে অব্যবস্থাপনার জন্য সরকারের বিরুদ্ধে সমালোচনা ক্রমেই বাড়ছে। ত্রাণ তৎপরতা নিয়ে সাধারণ লোকজনের মাঝে হতাশা পুঞ্জীভূত হচ্ছে।


অনেক গ্রামবাসী ত্রাণ বহনকারী ট্রাক আটক করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। দেশটির সরকার বলছে, এই দুর্যোগ দেশটিকে সব দিক থেকে বিপন্ন করে তুলেছ।

গত শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর নেপালে জরুরি ত্রাণ তৎপরতা শুরু হয়েছে বটে, তবে ভূমিকম্পের উৎপত্তিস্থলের কাছাকাছি প্রত্যন্ত অনেক এলাকায় বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। খাবার বা পানির জন্য হাহাকার থাকলেও তাদের জন্য তেমন কোনও ব্যবস্থা হয়নি।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।