নেপালের জন্য ১০ মিলিয়ন ডলার সংগ্রহ ফেসবুকের


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ০৩ মে ২০১৫

ভূমিকম্প বিধ্বস্ত নেপালবাসীদের জন্য ১০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য তুলেছে ফেসবুক। শুক্রবার ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ নিজের ফেসবুক পেইজে লিখেছেন, আমরা নেপালের জন্য প্রায় এক মিলিয়ন মার্কিন ডলার সাহায্য তুলেছি।

আমরা ফেসবুক এর সঙ্গে আরও দুই মিলিয়ন ডলার সাহায্য দিচ্ছি। যারা সাহায্যের হাত বাড়িয়েছেন সবাইকে ধন্যবাদ। বিশ্বের সব প্রান্তের মানুষের এটা ঐক্যবদ্ধ রূপ।

জানা গেছে, আন্তর্জাতিক সাহায্য সংস্থার মাধ্যমে একসঙ্গে এই টাকা নেপালে পাঠাবে ফেসবুক।

উল্লেখ্য, ২৫ এপ্রিল নেপালসহ ভারত, বাংলাদেশে ও পাকিস্তানের বিভিন্ন অংশে ভূমিকম্প হয়। এতে শুধু নেপালেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে সাত হাজার জনের। মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াবে বলে মনে করছে খোদ নেপাল সরকার।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।