লাদেনের চেয়েও বিখ্যাত তার ভাইঝি!


প্রকাশিত: ০৭:১২ এএম, ০৩ মে ২০১৫

চাচাকে এক ডাকে চেনে গোটা বিশ্ব। পশ্চিমা দুনিয়ার কাছে যিনি ত্রাস। চার বছর আগেই মার্কিন হানায় গুলিতে ঝাঁঝরা হয়ে যায় এযাবৎকালের সবচেয়ে মারাত্মক সন্ত্রাসবাদী মানুষটি। এহেন ওসামা বিন লাদেনের ভাইঝির সঙ্গে পরিচয় করা যাক। হ্যাঁ, ইনি লাদেনের ভাইঝি ওয়াফা বিন লাদেন। যদিও দুনিয়ায় তিনি খ্যাত ওয়াফা দুফোর নামে।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবটাবাদে লাদেনের মৃত্যুর পর তার পরিবারের অনেককেই আটক করে মার্কিন সেনারা। আল কায়েদা সুপ্রিমোর একাধিক স্ত্রী ও তাদের সন্তানদের হাজতে ভরা হয়।

কুখ্যাত ওই সন্ত্রাসবাদীর আরও আত্মীয়ের খোঁজ চালিয়ে মার্কিন গোয়ান্দাদের হাতে উঠে আসা তথ্য বলছে, লাদেনের চারশোর বেশি ভাইপো-ভাইঝি রয়েছে বিশ্বজুড়ে। তবে এই বিপুল সংখ্যক ভাইপো-ভাইঝির মধ্যে একজনকেই গোটা বিশ্ব চেনে। তিনি হলেন ওয়াফা দুফোর।

যে মার্কিন যুক্তরাষ্ট্র ওসামা বিন লাদেনকে নিকেশ করেছে, সেই ওবামা মুলুকেরই নামী মডেল ওয়াফা। সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিকত্ব নিয়ে আপাতত লস এঞ্জেলসে বাস করেন ওয়াফা।

বছর উনচল্লিশের ওয়াফা যৌন আবেদনে মাত করে দিয়েছেন পশ্চিমা দুনিয়াকে। নামী মডেল হওয়ার পাশাপাশি বিখ্যাত পপস্টারও ওয়াফা।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।