বিদেশি উদ্ধারকর্মীদের চলে যেতে বলেছে নেপাল সরকার
নেপাল সরকার দেশটি থেকে বিদেশি উদ্ধারকর্মীদের ছেড়ে যেতে বলেছেন। সোমবার বার্তাসংস্থা এপির খবরে এ তথ্য জানানো হয়। রোববার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কয়েকশ` লোক দেশটিতে ভ্রমণ করেন।
নেপালে তথ্যমন্ত্রী মীনেন্দ্র রিজাল জানান, কাঠমান্ডু এবং এর আশেপাশে উদ্ধার কাজ প্রায় শেষ হয়েছে। যেটুকু বাকি আছে সেগুলো স্থানীয় উদ্ধারকর্মীরা সম্পন্ন করতে পারবেন। তাই বিদেশি উদ্ধারকর্মীদের সেদেশে থাকার দরকার নেই।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল নেপালে ৭ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় লক্ষাধিক।
বিএ/আরআই