কঙ্গোতে নিষিদ্ধ হিজাব ও বোরকা
সরকারি এক নির্দেশনায় কঙ্গোতে প্রকাশ্যে হিজাব ও বোরকা পড়া নিষিদ্ধ ঘোষণা করেছে কঙ্গো সরকার। একই সাথে অন্যদেশ থেকে আসা কোনো মুসলমানের মসজিদে ঘুমানোও নিষিদ্ধ করেছে দেশটির সরকার।
সরকারের এক মূখপাত্রের বিবৃতিতে জানানো হয় যে সাম্প্রতিক সময়ে অস্থিতিশীল পরিবেশের কারণে মধ্যে আফ্রিকা থেকে অনেক লোকজনই পালিয়ে এসেছে কঙ্গোতে। তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছে মসজিদে।
মূখপাত্র আরো জানান, কঙ্গো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সবার ধর্মের প্রতিই সমান মর্যাদা দেয়া হয় তবে হিজাব এবং বোরকা পড়ে অনেক সময় সন্ত্রাসী কার্যক্রম করা হচ্ছে। তাই এই সংকটাপন্ন অবস্থায় কঙ্গোবাসীর নিরাপত্তা অবস্থা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আরএএইচ/এলএ/আরআই