মার্কিন প্রতিনিধি দল আসছে ইরানে : লক্ষ্য তেল
চলতি সপ্তাহে ইরান সফর করবে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। এ সময় দলটি ইরানের তেল মন্ত্রণালয় ও তেল শিল্পের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবে এবং তেল খাতে মার্কিন বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।
এ সম্পর্কে ইরানের তেল-উপমন্ত্রী আব্বাস শেরি মোকাদ্দাম বলেছেন, মার্কিন প্রতিনিধিদলের তেহরান সফর এবং ইরানের তেল শিল্পের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইরানে আমেরিকার গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস কোম্পানির উপস্থিতি দেখা যেতে পারে।
এর আগে শেরি মোকাদ্দাম জানিয়েছিলেন, আমেরিকা ও ইউরোপের কয়েকটি কোম্পানি ইরানের পেট্রো-কেমিকেল শিল্পে পুঁজি বিনিয়োগে আগ্রহী।
তিনি আরও বলেছিলেন, ইরানের পেট্রো-কেমিকেল খাতে মার্কিন কোম্পানিগুলোর পুঁজি বিনিয়োগে আইনগত কোনো বাধা নেই।
বিএ/আরআইপি