লিবীয় কোস্টগার্ডের হাতে পাঁচশ অভিবাসী আটক


প্রকাশিত: ০৩:১১ পিএম, ০৪ মে ২০১৫

লিবীয় কোস্টগার্ড প্রায় পাঁচশ অভিবাসী বহনকারী পাঁচটি নৌযান আটক করে সমুদ্র উপকূলে নিয়ে এসেছে। এসব অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। অভিবাসীদের অধিকাংশ আফ্রিকার নাগরিক। রোববার সরকারি এক কর্মকর্তা এ কথা জানান।

আটক এসব অভিবাসীকে বাসে করে মিসরাতা নগরীর বিভিন্ন নিরাপত্তা কেন্দ্রে নেয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী বলেন, আমরা আবারো ইউরোপে যাওয়ার চেষ্টা করবো। এ ক্ষেত্রে হয় আমরা ইউরোপে যাবো, না হয় মরবো।

কর্নেল রেদা ইসা বার্তাসংস্থা এএফপিকে বলেন, ওই পাঁচটি নৌযানে থাকা অধিকাংশ অধিবাসী আফ্রিকার নাগরিক। তাদের কোস্টগার্ডের একটি সামরিক জাহাজে করে সমুদ্র উপকূলে আনা হয়। সমুদ্র উপকূল থেকে প্রায় সাড়ে আট নটিক্যাল মাইল দূরে এসব নৌযান আটক করা হয়।

উল্লেখ্য, আফ্রিকা, সিরিয়া ও লিবিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে শত শত অভিবাসী ভাগ্যের সন্ধানে ক্রমবর্ধমান হারে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমানোর চেষ্টা করছেন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।