জেনে নিন নয়া রাজকন্যার নাম
ব্রিটিশ রাজপরিবারের নয়া রাজকন্যার নাম ঘোষণা করা হয়েছে। ডিউক উইলিয়াম এবং ডচেজ অব কেম্রিজ ক্যাথেরিন মিডলটন তাদের দ্বিতীয় সন্তানের নাম দিয়েছেন প্রিন্সেস শার্লট এলিজাবেথ ডায়ানা। সোমবার এ নাম ঘোষণা করা হয়।
নাম ঘোষণার পর উচ্ছ্বসিত কণ্ঠে ডিউক এবং ডচেজ অব কেমব্রিজ দম্পতি জানান, এখন থেকে নয়া রাজকন্যা প্রিন্সেস জর্জ অব কেমব্রিজ নামে পরিচিতি পাবে। ব্রিটিশ রয়্যাল প্যালেস থেকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শনিবার ডাচেস অব কেমব্রিজ ব্রিটেনের স্থানীয় সময় সকাল ৮টা ৩৪ মিনিটে পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালের লিন্ডো উইংয়ে মেয়ে সন্তানের জন্ম দেন।
নতুন অতিথি হবেন রাজপরিবারের চতুর্থ উত্তরাধিকারী। এর আগে ২০১৩ সালের জুলাইয়ে একই হাসপাতালে উইলিয়াম-কেট দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ জন্ম নেয়।
বিএ/আরআইপি