জম্মু ও কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ২১, আহত ৩০


প্রকাশিত: ১১:০৩ এএম, ১১ মে ২০১৫

জম্মু ও কাশ্মীরের উধমপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে  ২১ নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

স্থনীয় পুলিশ কমিশনার মুদগলের বরাত দিয়ে ভারতীয় বর্তা সংস্থা পিটিআই জানিয়েছে, লাট্টি বেল্ট থেকে উধমপুর যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার শিকার হয়।

মুদগল জানান, সামান্য আহতদের স্থানীয় হাসপাতালে এবং গুরুতর আহতদের হেলিকপ্টারে কের জম্মু  মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অন্তত ৬ জনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই গভীর শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে এক শোকবার্তায় মোদী বলেছেন, ‘উধমপুরের বাস দুর্ঘটনায় ভীষণ দুঃখ পেয়েছি। মৃতেদের পরিবারের প্রতি আমার সমেবদনা, আহতদের জন্য প্রার্থনা।’ একইসঙ্গে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েও পাঠিয়েছেন তিনি।

এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।