নেপালে পাঠানো হেলিকপ্টার ফেরত আনছে ব্রিটেন
নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার কাজে সহয়তার জন্য পাঠানো হেলিকপ্টার ফেরত আনছে ব্রিটেন। উদ্ধার তৎপরতায় ব্যবহার না হওয়ার কারণে নেপালো পাঠানো তিনটি হেলিকপ্টার দেশে ফিরিয়ে আনছে ব্রিটেন।
ব্রিটিশ সরকার শনিবার এ কথা জানিয়েছে।
দেশটির সরকারের এক মুখপাত্র বলেন, ‘আমাদের চিনুকগুলো বিশ্ব খাদ্য কর্মসূচির অনুরোধে ত্রাণ সরবরাহে কোন সহায়তা করতে পারল না বলে আমরা হতাশ।’
ব্রিটেনের তিনটি রয়েল এয়ার ফোর্সের চিনুক হেলিকপ্টার নেপালে পৌঁছায়নি। এক সপ্তাহ আগে এগুলো ভারতের রাজধানী দিল্লিতে আটকা পড়ে।
উল্লেখ্য, তিন সপ্তাহের মধ্যে নেপালে দুটি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনে দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি করে। এতে প্রায় ৮ হাজার ৫’শ লোকের মৃত্যু হয় এবং বিপুলসংখ্যক মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে।
এসএইচএস/আরআইপি