মালয়েশিয়া ও থাই প্রধানমন্ত্রীকে বান কি মুনের টেলিফোন
দক্ষিণ-পূর্ব এশিয়ার অভিবাসী সঙ্কটে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন জাতিসংঘ এ ব্যাপারে সহায়তা করতে চায়। বান কি মুন মালয়েশিয়া এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আর তার তার সহকারী জান ইলিয়াসসন বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মন্ত্রীদের সঙ্গে এ সঙ্কট নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার সংবাদ সংস্তা বার্নামা।
মুনের মুখপাত্র জানান, আলোচনাকালে তারা জীবন রক্ষা এবং (শরণার্থীদের রক্ষায়) আন্তর্জাতিক আইন মেনে চলার ব্যাপারে নেতাদের স্মরণ করিয়ে দিয়েছেন।
এসময় নেতাদেরকে সাগরে উদ্ধার তৎপরতা চালানোর বাধ্যবাধকতা এবং উদ্বাস্তুদের ফিরিয়ে দেয়ার বিষয়ে অনুরোধ করা হয়।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড অসহায় রোহিঙ্গা মুসলিম এবং বাংলাদেশিদের তাদের উপকূল থেকে তাড়িয়ে দিচ্ছে। আলোচনাকালে মুন অভিবাসী সঙ্কট নিয়ে থাইল্যান্ডের আঞ্চলিক সম্মেলন আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান এবং এজন্য সহযোগিতার প্রস্তাব দেন।
এমজেড/এমএস