মোদির চীন সফর ছিল ঐতিহাসিক
গত বছর চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভারত সফরের পর নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হবার পর প্রথমবারের মতো চীন সফর করেছেন। গত ১৪ থেকে ১৬ মে তারিখের মোদির এই সফরের সাফল্যের দিকে তাকিয়ে আছে দু`দেশের বিভিন্ন মহল। তারা মনে করছেন, এ সফর দু`দেশের রাজনৈতিক, আর্থ-বাণিজ্যিক এবং মানবিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা এগিয়ে নেবে। তাই বিশ্লেষকরা মোদির এই সফরকে ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছেন।
ভারতের রাজনৈতিক বিশ্লেষক রমেশ চোপড়া বলেছেন, ১৯৫৪ সালে দেশটির প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চীন সফর করেন এবং চীনা নেতাদের সঙ্গে দু`দেশের সম্পর্ক গড়ে তুলন। ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির চীন সফরে দু`দেশের সম্পর্ক পুনরায় উন্নত পর্যায়ে প্রবেশ করে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চীন সফরে দু`দেশের সম্পর্কের তৃতীয় মাইলফলক স্থাপিত হলো।
মোদির এই সফর প্রসঙ্গে চীনে ভারতের সাবেক রাষ্ট্রদূত রনজিত গুপ্ত বলেন, দু`দেশের স্বাক্ষরিত আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের সহযোগিতামূলক চুক্তি, বিশেষ করে রেলপথ সহযোগিতা, ছেংতু ও চেন্নাইয়ে নতুন কনসুলেট জেনারেলের প্রতিষ্ঠা এবং দু`পক্ষের সাংস্কৃতিক বিনিময় এগিয়ে নেয়ার পদক্ষেপসহ সবই উল্লেখযোগ্য।
জেআর/এমএস