পাকিস্তানে শতাধিক বিদেশি চর আটক
পাকিস্তানের করাচি ও উপজাতীয় এলাকা বেলুচিস্তান থেকে দেশটির প্রতিদ্বন্দ্বী দেশের অন্তত ১৪০ জন চর আটক করা হয়েছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ তার দেশে অবস্থানরত বিভিন্ন বিদেশি এসব চর সম্পর্কে আলোচনা করেন।
নেওয়াজ শরীফ বলেছেন, বিভিন্ন উৎস থেকে খবরে এসেছে পাকিস্তানে অবস্থানরত বিভিন্ন দেশের এ গুপ্তচরেরাই পাকিস্তানের নিরাপত্তার জন্য হুমকি। সম্প্রতি পাকিস্তানের সাম্প্রতিক অস্থিরতা বিষয়ে আন্তর্জাতিক মহলে এই বিদেশি চর বিষয়ে ব্যাপক আলোচন হয়েছে।
বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও ব্যাপকভাবে আলোচনা হয়েছে। পাকিস্তানে শান্তি ফিরিয়ে আনতে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নেওয়াজ শরীফ।
এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তান কখনো সন্ত্রাস লালন করে না। এছাড়াও সন্ত্রাস দমনে কোনো দল বা গোষ্ঠি যদি বাঁধা হয়ে দাঁড়ায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জেআর/বিএ/আরআই