কলকাতা নিউমার্কেটে অগ্নিকাণ্ড


প্রকাশিত: ১০:১০ এএম, ১৮ মে ২০১৫

ভারতের রাজ্য কলকাতা নিউমার্কেটের সিমপার্ক মল সংলগ্ন আলুপট্টি এলাকায় সোমবার সকালের দিকে আগুন লাগে। হঠাৎ করে ঘটা এই দুর্ঘটনায় অস্থায়ী শতাধিক দোকান পুড়ে যায় মার্কেটটির।

তবে এ ঘটনায় এখনো কেউ হতাহত হননি বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

সকালে স্থানীয় ব্যবসায়ীরা আগুনের শিখা দেখতে পেলে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট এসে এ আগুন নেভাতে সক্ষম হয়।

দমকলের বিশেষ বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল বাহিনীকে।

কলকাতা পৌরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পুলিশ ও দমকলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।