ভাসমান অভিবাসীদের সহায়তায় আমেরিকা
থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সমুদ্রে ভাসমান বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসীদের খাদ্যসহ সার্বিক নিরাপত্তা দেয়ার ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকা ভুক্ত দেশগুলোর কর্তৃপক্ষ। ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া এই সহায়তার আশ্বাস দেন।
রাফায়েল কোরেয়া বিশ্বের অন্যান্য দেশকেও সংকটাপন্ন অভিবাসীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলোর সমন্বয়ে গঠিত সংগঠনের পক্ষ থেকে তিনি এই ঘোষণা দেন।
আরএএইচ/এলএ