ইয়েমেনে অস্ত্রগুদামে সৌদি জোটের হামলা, নিহত ৮
ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে বিদ্রোহীদের অস্ত্র গুদামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৮ জন বেসামরিক নাগরিক নিহত ও ২০ জন আহত হয়েছে। সোমবার এ ঘটনা ঘটে।
জানা যায়, সানার পূর্ব উপকণ্ঠে মাউন্ট নকুম ঘাঁটিতে বিমান হামলা চালানো হয় এবং পার্শ্ববর্তী আবাসিক এলাকার ওপর দিয়ে বিমান চক্কর দিতে দেখা যায়।
আরএস/আরআই