ভারতের হারে লারা-ম্যাকগ্রা-সাকলাইনদের উল্লাস (ভিডিও)


প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০১ এপ্রিল ২০১৬

এ যেন বিশ্বকাপ জয়ের মতই আনন্দ। স্বাগতিক ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে যাওয়ার আনন্দটা কোন অংশেই যে কম ছিল না সেটা প্রমাণ করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ম্যাচ শেষে নাচে-গানে মাতিয়ে রেখেছিল সবাইকে।

ভারতের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য আট রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। শেষ পর্যন্ত দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজের এই জয়ে উল্লাস করেছেন সাবেক ক্রিকেট কিংবদন্তিরাও। ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারা তার দেশের ফাইনালে ওঠাতে উল্লাসে মেতে ওঠেন। তার সাথে গ্লেন ম্যাকগ্রা এবং সাকলাইন মুশতাকও উল্লাস করতে থাকেন।

দেখুন ভিডিওতে




আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।