নিজের সৌন্দর্য ধরে রাখতে যে নিয়ম মেনে চলেন কিয়ারা
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি কেবল অভিনয়েই নয়, সৌন্দর্য আর ফিটনেসেও মুগ্ধ করেছেন ভক্তদের। গত বছর কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরও তার রূপে যেন এতটুকু ভাটা পড়েনি। বরং অনেকেরই প্রশ্ন-মা হওয়ার পরও কীভাবে এমন আকর্ষণীয় ফিগারের পাশাপাশি দাগহীন, উজ্জ্বল ত্বক ধরে রেখেছেন তিনি?
অবাক করার মতো বিষয় হলো, কোনো দামি প্রসাধনী নয়, বরং তার সৌন্দর্যের মূল রহস্য লুকিয়ে আছে প্রাকৃতিক উপাদানে।
আসুন জেনে নেওয়া যাক নিজেকে ফিট রাখতে কী কী নিয়ম মেনে চলেন-

ত্বক হাইড্রা রাখেন
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মুখ পরিষ্কার করা দিয়ে দিন শুরু করেন কিয়ারা। এরপর ব্যবহার করেন হালকা ময়েশ্চারাইজার, যা ত্বককে হাইড্রেট রাখে। তবে তার রুটিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সানস্ক্রিন। গ্রীষ্ম হোক বা শীত এসপিএফ যুক্ত সানস্ক্রিন কখনো বাদ দেন না। সূর্যের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ত্বককে সুরক্ষিত রাখা এবং অকাল বার্ধক্য ঠেকাতে এটিকেই মনে করেন সবচেয়ে কার্যকর উপায়।

ত্বক ভেতর থেকে পুষ্ট রাখেন
কিয়ারা বিশ্বাস করেন, শুধু বাহ্যিক রূপচর্চা যথেষ্ট নয়। ত্বকের প্রকৃত গ্লো আসে ভেতর থেকে। তাই তার খাদ্যাভ্যাসে থাকে প্রচুর ফল। ফলের ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে পুষ্ট করে। শুধু খাওয়াই নয়, ফলের খোসাও ব্যবহার করেন ত্বকের যত্নে। প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে এটি ত্বককে নরম, পরিষ্কার ও উজ্জ্বল রাখতে সাহায্য করে।

ঘরোয়া ফেসপ্যাকে আস্থা
বাড়িতে তৈরি ফেসপ্যাকও কিয়ারার বিউটি রুটিনের বড় অংশ। বেসন, দুধের ক্রিম ও মধু মিশিয়ে তৈরি প্যাক ত্বককে ডিটক্স করে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে। কখনো টমেটো বা পেঁপের পেস্টও ব্যবহার করেন, যা ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখতে সহায়তা করে।

ঘুম, ব্যায়াম আর পর্যাপ্ত পানি পান
তার সৌন্দর্যচর্চা শুধু স্কিনকেয়ার প্রোডাক্টে সীমাবদ্ধ নয়। পর্যাপ্ত ঘুম ত্বককে রিফ্রেশ করে, নিয়মিত ব্যায়াম রক্তসঞ্চালন বাড়ায় এবং পর্যাপ্ত পানি পান ত্বকের আর্দ্রতা ধরে রাখে।
মেকআপ নয়, ন্যাচারাল লুকেই ভরসা
কিয়ারার আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো তার ন্যাচারাল লুকের প্রতি ভালোবাসা। তিনি চান, মেকআপ যেন তার আসল সৌন্দর্যকে ঢেকে না দেয়। মাঝে মাঝে লিপ টিন্ট ও মাসকারা ব্যবহার করলেও প্রধান লক্ষ্য থাকে ত্বককে প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখা।
সূত্র: হিন্দুস্তান টাইমস, এনডিটিভি, ইন্ডিয়া টুডে ও অন্যান্য
আরও পড়ুন:
সাবান দিয়ে মুখ পরিষ্কার করলে কী হয় জানেন?
ত্বকের উজ্জ্বলতায় ডিমের জাদুকরী ভূমিকা
এসএকেওয়াই/