ডাল রান্নার সময় যেসব ভুলে নষ্ট হয় পুষ্টিগুণ

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ছবি: এআই

বাঙালির দৈনন্দিন খাদ্যতালিকায় ডাল থাকবেই। তাই প্রায় প্রতিটি বাড়িতে ডাল রান্না করা হয়। মুগ বা মুসুর-যে কোনো ধরনের ডালই ভাতের সঙ্গে স্বাদ ও পুষ্টি দুটোই যোগ করে।

এক বাটি ডালে থাকে প্রচুর প্রোটিন, ফাইবার, আয়রন, জিংক, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন, যা শরীরের স্বাভাবিক কার্যকারিতার জন্য অপরিহার্য। সঠিকভাবে রান্না করলে ডাল সহজে হজমহয় এবং দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণে সহায়তা করে।

তবে রান্নার সময় কিছু ভুল করলে ডালের পুষ্টিগুণ অনেকাংশে নষ্ট হয়ে যায়, যা আমরা সাধারণত লক্ষ্য করি না। আসুন জেনে নেওয়া যাক কীভাবে ডাল রান্না করবেন-

fgh

১. ডাল না ভিজিয়ে রান্না করা
ডাল রান্নার সবচেয়ে বড় ভুল হলো ডাল না ভিজিয়ে সরাসরি রান্না করা। রান্নার অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা আগে ডাল ভেজানো না হলে এতে থাকা ফাইটিক অ্যাসিড এবং ট্যানিন পুরোপুরি দূর হয় না। এই উপাদানগুলো শরীরে ডালের প্রোটিন এবং খনিজ শোষণে বাধা দেয়। ফলে ডাল সহজে হজম হয় না, গ্যাস বা অম্বল তৈরির সম্ভাবনা বাড়ে এবং প্রোটিন পাওয়ার পরিমাণ কমে যায়। তাই ডাল রান্নার আগে পর্যাপ্ত সময় ভিজিয়ে রাখাই পুষ্টি ধরে রাখার জন্য গুরুত্বপূর্ণ।

২. সেদ্ধ করার সময় লবণ দেওয়া
ডাল সেদ্ধ করার সময় লবণ দেওয়া একটি বড় ভুল পদ্ধতি। লবণ ডালের সেদ্ধ হওয়ার প্রক্রিয়াকে ধীর ও শক্ত করে তোলে। ফলে ডাল দীর্ঘ সময় ধরে সেদ্ধ করতে হয়, যা ভিটামিন এবং অন্যান্য পুষ্টি উপাদানের ক্ষয় ঘটায়। তাই সবসময় সেদ্ধ হয়ে যাওয়ার পরই লবণ দেওয়া উচিত।

৩. ভেজানো পানি ফেলে দেওয়া
ডাল ভেজানোর পরে অনেকেই সেই পানি ফেলে দেন। কিন্তু এতে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ পদার্থ চলে যায়। তাই ডাল ভালোভাবে ধুয়ে ৩-৪ বার পানি দিয়ে ভিজিয়ে রাখুন এবং রান্নার সময় সেই ভিজানো পানি ব্যবহার করুন।

cde

৪. ভুল ফোড়ন বা মসলা ব্যবহার
ফোড়ন বা মসলা ব্যবহারের সময়ও ভুল পদ্ধতি প্রায়ই দেখা যায়। খুব আগে বা অতিরিক্ত তাপ দেওয়া হলে ডালের পুষ্টি এবং স্বাদ-উভয়ই নষ্ট হয়। সঠিক পদ্ধতি হলো, ডাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর শেষের দিকে ফোড়ন বা মসলা যোগ করা। এতে সুগন্ধ ও স্বাদ ডালের সঙ্গে ভালোভাবে মিশে যায়।

xd

৫. ভুল তাপমাত্রার পানি ব্যবহার
ভুল তাপমাত্রার পানি ব্যবহার করাও পুষ্টি নষ্টের কারণ হতে পারে। ফুটন্ত ডালে ঠান্ডা পানি দিলে ডাল শক্ত হয়ে যায় এবং পুষ্টিগুণ কমে যায়। তাই সব সময় গরম পানি ব্যবহার করা উচিত। অতিরিক্ত পানি ব্যবহার করাও ডালকে পাতলা করে দেয় এবং ঘন করতে দীর্ঘ সময় লাগায়, যা পুষ্টিগুণ হ্রাস করে।

ডাল শুধু স্বাদে নয়, পুষ্টিগুণে ও আমাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। রান্নার সময় ছোট ছোট ভুল এড়িয়ে চললে, প্রতিদিনের ডাল থেকে সর্বাধিক পুষ্টি গ্রহণ করা সম্ভব।

সূত্র: ইন্ডিয়া টুডে, টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:
মাছের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায় 
বেগুনি, পেঁয়াজুর অতিরিক্ত তেল ঝরাবেন যেভাবে 

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।