ইফতারে বানান রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ক্যান্ডি

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০১ মার্চ ২০২৬
ছবি: সংগৃহীত

ইফতার মানেই মজাদার কিছু। সারাদিনের রোজা রাখার পর অনেকেই চান হালকা, সুস্বাদু খাবার। ইফতারের টেবিলে তাই নতুনত্ব ও বৈচিত্র্যের খোঁজ চলতেই থাকে। এই তালিকার অন্যতম আকর্ষণ হতে পারে চিকেন ক্যান্ডি। স্বাদে যেমন অনন্য, তেমনি উপস্থাপনেও এটি ইফতারের টেবিলে আলাদা মাত্রা যোগ করে।

চিকেন ক্যান্ডি বর্তমান সময়ের একটি জনপ্রিয় স্ন্যাকস। দেখতেও এটি অনেকটা চকলেট ক্যান্ডির মতো, যা বিশেষ করে শিশুদের কাছে বেশ প্রিয়। এটি খুব সহজে আপনিও বাড়িতে তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন।

আসুন জেনে নেওযা যাক কীভাবে চিকেন ক্যান্ডি তৈরি করবেন-

rtu

উপকরণ
১. হাড় ছাড়া চিকেন কিউব ২কাপ
২. রোল শিট প্রয়োজন অনুযায়ী
৩. গোলমরিচ গুঁড়া ১ চাচামচ
৪. আদাবাটা ১ চা চামচ
৫. রসুন বাটা আধা চাচামচ
৬. কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
৭. সয়া সস ১ চা চামচ
৮. ডিমের সাদা অংশ ১ টি
৯. ধনেপাতা কুচি ৩ টেবিল চামচ
১০. ময়দা ২ টেবিল চামচ
১১. পানি ৩ টেবিল চামচ
১২. লবণ স্বাদ অনুযায়ী
১৩. তেল পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির মাংসের সঙ্গে সব মসলা, ডিমের সাদা অংশ, ডার্ক সয়া সস এবং কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে ব্লেন্ড করুন। এরপর এই মিশ্রণটি আলাদা করে রাখুন। অন্য একটি বাটিতে ময়দা ও পানি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ছোট এক টুকরো রোল শিটের মাঝখানে প্রস্তুত করা চিকেন মিশ্রণ থেকে এক চা চামচ রাখুন। দুই পাশ থেকে মুড়িয়ে ক্যান্ডির আকার দিন।

ক্যান্ডির দুই প্রান্ত ময়দার মিশ্রণ দিয়ে ভালোভাবে আটকে দিন যাতে ভাজার সময় খুলে না যায়। এরপর একটি ফ্রাইং প্যানে তেল গরম করুন। কম আঁচে ক্যান্ডিগুলো সোনালি ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হলে গরম গরম চিকেন ক্যান্ডি টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

আরও পড়ুন:
ইফতারে রাখুন মজাদার ডিম চপ
ইফতারে বানান ইন্দোনেশিয়ান খাবার বুবুর আয়াম 

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।