রুক্ষ চুলের ভরসা পিঙ্ক সল্ট হেয়ার স্প্রে

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৫ মার্চ ২০২৬
ছবি: এআই

চুলে কেরাটিন ট্রিটমেন্ট বা বোটক্স করার পরও অনেকের ফ্রিজিনেস কমে না। বরং রুক্ষ ও শুষ্ক চুলে এই সমস্যা আরও বেশি প্রকট হয়ে ওঠে। এর পেছনে অন্যতম কারণ হতে পারে ভুল শ্যাম্পু নির্বাচন। সালফেট ও প্যারাবেনযুক্ত শ্যাম্পু চুলের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে, ফলে চুল হয়ে পড়ে শুষ্ক। তাই ফ্রিজি চুলের সমস্যা দূর করতে মাইল্ড ও হার্বাল শ্যাম্পু ব্যবহার করা জরুরি।

পাশাপাশি চুলে সিরাম ব্যবহার করলে কিছুটা উপকার পাওয়া যায়। তবে আরও কার্যকর একটি ঘরোয়া সমাধান হতে পারে পিঙ্ক সল্টের হেয়ার স্প্রে।

আসুন জেনে নেওয়া যাক পিঙ্ক সল্টের হেয়ার স্প্রে বাড়িতে কীভাবে তৈরি করবেন-

চুলের যত্নে পিঙ্ক সল্টের উপকারিতা
পিঙ্ক সল্টে রয়েছে ম্যাগনেশিয়াম ও পটাশিয়ামের মতো উপকারী খনিজ, যা চুলের ফলিকলকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি চুল পড়া কমাতে সহায়ক এবং চুলে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। পাশাপাশি স্ক্যাল্প পরিষ্কার রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।

শ্যাম্পুর সঙ্গে পিঙ্ক সল্ট মিশিয়ে ব্যবহার করলে স্ক্যাল্পে জমে থাকা খুশকি ও মৃত কোষ দূর হয়। এতে স্ক্যাল্প থাকে সতেজ ও তেলমুক্ত। তবে চুলের ফ্রিজিনেস কমাতে পিঙ্ক সল্ট দিয়ে তৈরি হেয়ার স্প্রে বিশেষভাবে কার্যকর।

 jago

ঘরেই তৈরি করুন পিঙ্ক সল্ট হেয়ার স্প্রে
এই হেয়ার স্প্রে তৈরি করা খুবই সহজ। প্রথমে একটি স্প্রে বোতলে ১ কাপ পিঙ্ক সল্ট ঢেলে নিন। এরপর এতে ৪-৫ ফোঁটা পছন্দের এসেনশিয়াল অয়েল মেশান। এবার আধা কাপ অ্যালোভেরা জেল এবং দেড় কাপ পরিশোধিত পানি যোগ করে বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন।

সব উপকরণ ভালোভাবে মিশে গেলে তৈরি হয়ে যাবে আপনার পিঙ্ক সল্ট হেয়ার স্প্রে। ব্যবহারের আগে প্রতিবার বোতলটি ঝাঁকিয়ে নেওয়া জরুরি।

এই হেয়ার স্প্রে যেভাবে কাজ করবে
এই স্প্রের প্রতিটি উপাদান চুলের জন্য আলাদা উপকার বয়ে আনে। অ্যালোভেরা জেল চুলে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং শুষ্কতা দূর করে। এতে চুল নরম ও মসৃণ থাকে।

এসেনশিয়াল অয়েল চুলে সুগন্ধই যোগ করে স্ক্যাল্পকে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। অন্যদিকে পিঙ্ক সল্ট চুলে প্রাকৃতিক টেক্সচার এনে দেয় এবং স্ক্যাল্পে জমে থাকা অতিরিক্ত তেল শুষে নেয়।

এই মিশ্রণ চুলে জমে থাকা টক্সিন দূর করে এবং চুলে ভলিউম যোগ করে। ফলে চুল আর ফ্ল্যাট বা নিষ্প্রাণ দেখাবে না। নিয়মিত ব্যবহার করলে চুলের ফ্রিজিনেস অনেকটাই কমে আসে এবং চুল হয়ে ওঠে আরও স্বাস্থ্যকর।

সূত্র: বি বিউটিফুল, টাইমস অব ইন্ডিয়া

এসএকেওয়াই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।