ফিউশন শাড়িতে শানায়ার গ্ল্যামারাস চমক

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ মার্চ ২০২৬
বলিউডের জেন জি তারকা শানায়া কাপুর, ছবি: ইনস্টাগ্রাম থেকে

প্রতি বছরের মতো এবারও ল্যাকমে ফ্যাশন উইকের মঞ্চ ভরে উঠেছিল নতুন ট্রেন্ড আর ঝলমলে ডিজাইনে। তবে ২০২৬ সালের আসরে সবার নজর কেড়ে নিলেন বলিউডের জেন জি তারকা শানায়া কাপুর। র‍্যাম্পে পা রাখতেই তার উপস্থিতি যেন আলাদা করে আলো ছড়িয়েছে।

ফিউশন শাড়িতে শানায়ার গ্ল্যামারাস চমকভারতীয় ডিজাইনার ঋত্বিকা মিরচাঁদানির ‘কনফ্লুয়েন্স’ কালেকশনের শোস্টপার হিসেবে শানায়া হাজির হন এক ভিন্নধর্মী ফিউশন শাড়িতে। গাঢ় চারকোল রঙের হ্যান্ড-এমব্রয়ডার্ড ককটেল শাড়িটি জ্যামিতিক বিডওয়ার্ক ও সিকুইনের সূক্ষ্ম ঝলকে র‍্যাম্পে তৈরি করে দারুণ এক ভিজ্যুয়াল ইমপ্যাক্ট।

ফিউশন শাড়িতে শানায়ার গ্ল্যামারাস চমকপ্রি-ড্রেপড ডিজাইন হওয়ায় এটি যেমন স্টাইলিশ, তেমনি আরামদায়কও।

ফিউশন শাড়িতে শানায়ার গ্ল্যামারাস চমকশাড়ির সূক্ষ্ম থ্রেডওয়ার্ক, মিরর ডিটেইলিং আর শিমারিং সিকুইন পুরো লুকটিকে দিয়েছে এক রাজকীয় আভা। ড্রেপিংয়ের ধরন এমনভাবে করা যে প্রথম নজরে এটি স্কার্টের মতো মনে হতে পারে। বিশেষ করে থাই-হাই স্লিট লুকটিতে যুক্ত করেছে বাড়তি আকর্ষণ।

ফিউশন শাড়িতে শানায়ার গ্ল্যামারাস চমকতবে সবচেয়ে নজরকাড়া ছিল ব্লাউজের ডিজাইন। প্রচলিত ধারার বাইরে গিয়ে শানায়া বেছে নিয়েছেন ব্রালেট-স্টাইল ব্লাউজ, যেখানে ডিপ ভি-নেকলাইন পুরো আউটফিটে এনে দিয়েছে সাহসী ও আধুনিক ছোঁয়া। ঐতিহ্য আর সমসাময়িক ফ্যাশনের এই মেলবন্ধনই লুকটিকে করেছে আলাদা।

ফিউশন শাড়িতে শানায়ার গ্ল্যামারাস চমকস্টাইলিংয়েও ছিল পরিমিতির ছাপ। ভারী গয়না এড়িয়ে কেবল বড় আকৃতির ঝলমলে দুল, খোলা চুল, হালকা স্মোকি আই মেকআপ, নরম গোলাপি ব্লাশ আর ন্যুড লিপ সব মিলিয়ে তৈরি হয়েছে এক এলিগ্যান্ট কিন্তু গ্ল্যামারাস উপস্থিতি।

ফিউশন শাড়িতে শানায়ার গ্ল্যামারাস চমকছবিগুলো সোশ্যাল মিডিয়ায় আসতেই ভক্তদের প্রশংসায় ভেসেছেন শানায়া। তার এই লুক আবারও দেখিয়ে দিল, সঠিক আত্মবিশ্বাস আর স্টাইল সেন্স থাকলে ঐতিহ্যবাহী পোশাকও নতুনভাবে উপস্থাপন করা সম্ভব।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।