গরমে টক-ঝাল রিফ্রেশিং স্বাদ পেতে বানান আম-সজনের ঝোল

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ৩০ মার্চ ২০২৬
সহজ উপকরণেই ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এই মজাদার আম-সজনে ডাটার ঝোল। ছবি/এআই দিয়ে বানানো

গরমের দিনে ভারী খাবারের বদলে অনেকেই খোঁজেন হালকা, টক-ঝাল স্বাদের কিছু। বিশেষ করে দুপুরের ভাতে এমন একটি পদ থাকলে খাওয়ার রুচি যেমন বাড়ে, তেমনি শরীরও থাকে সতেজ।

সজনে ডাটা আমাদের পরিচিত একটি সবজি, যা পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে ভিটামিন ও খনিজ, যা শরীরের জন্য উপকারী।

এর সঙ্গে কাঁচা আম যোগ করলে তৈরি হয় টক-ঝাল স্বাদের এক অনন্য ঝোল, যা গরমের দিনে ভাতের সঙ্গে দারুণ লাগে। সহজ উপকরণেই ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এই মজাদার আম-সজনে ডাটার ঝোল।

গরমে টক-ঝাল রিফ্রেশিং স্বাদ পেতে বানান আম-সজনের ঝোল

উপকরণ

১. সজনে ডাটা টুকরা করা ৫-৬ টি
২. কাঁচা আম টুকরা করা ১টি
৩. আলু ১টি
৪. পিঁয়াজ কুচি ১টি
৫. রসুন বাটা ১ চা চামচ
৬. হলুদ গুঁড়া আধা চা চামচ
৭. মরিচ গুঁড়া আধা চা চামচ
৮. জিরা গুঁড়া সামান্য
৯. লবণ স্বাদমতো
১০. তেল ২ টেবিল চামচ
১১. পানি প্রয়োজনমতো

গরমে টক-ঝাল রিফ্রেশিং স্বাদ পেতে বানান আম-সজনের ঝোল

প্রস্তুত প্রণালি

প্রথমে সজনে ডাটা ও কাঁচা আম ধুয়ে কেটে রাখুন। কড়াইতে তেল গরম করে পিঁয়াজ কুচি ভেজে নিন। এরপর রসুন বাটা দিয়ে একটু নেড়ে লবণ, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া দিয়ে মসলা কষিয়ে নিন।

এবার আলু ও সজনে ডাটা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ রান্না করুন। তরকারি হালকা নরম হয়ে আসলে কাঁচা আম যোগ করে নেড়ে প্রয়োজনমতো পানি দিন। লবণ দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন, যতক্ষণ না সবকিছু সেদ্ধ হয়ে ঝোল একটু ঘন হয়। হয়ে গেলে লবণ চেখে নামিয়ে নিন।

এএমপি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।