ইফতারের টেবিলে রাখুন দারুন স্বাদের বাঙ্গির শরবত

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৭ মার্চ ২০২৬
প্রতীকী ছবি, এআই দিয়ে বানানো

রোজায় দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার পর ইফতারের মুহূর্তে চাই এমন কিছু, যা শরীরকে দ্রুত সতেজ করে এবং স্বাদে এনে দেয় ভিন্নতা। গরমের এই সময়ে তৃষ্ণা মেটাতে ও শরীরে প্রশান্তি ফিরিয়ে আনতে বাঙ্গির শরবত হতে পারে এক চমৎকার পছন্দ। প্রাকৃতিক মিষ্টতা, হালকা সুবাস আর পুষ্টিগুণে ভরপুর এই পানীয় ইফতারের টেবিলে যোগ করবে নতুন মাত্রা। রইলো রেসিপি-

উপকরণ

  • বাঙ্গি ছোট ১টি কুচি করে কাটা
  • চিনি স্বাদমতো
  • মিষ্টি দই আধা কেজি
  • পানি পরিমাণমত
  • বিট লবণ হাফ চা চামচ
  • বরফ কুচি পরিমাণমতো

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন

প্রথমে বাঙ্গি ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিন। এরপর তাতে পানি দিয়ে তাতে চিনি, দই, বিট লবণ মিশিয়ে ব্লেন্ড করুন। এবার একটি পাত্রে ঢেলে ফ্রিজে রেখে দিন। পরিবেশনের আগে সামান্য বরফ কুচি ছড়িয়ে নিতে পারেন।

জেএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।