ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে হামের টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হাজারো শিশু

আহমেদ জামিল | সিলেট | প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৬

লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা
প্রচারণা কম, তদারকির অভাবে টিকার চিত্র উদ্বেগজনক
প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজে অনীহা, বিপদে শিশুরা

সিলেটে নিয়মিত হাম-রুবেলা (এমআর) টিকাদান কার্যক্রম চললেও তদারকির ঘাটতি ও সচেতনতার অভাবে প্রতিবছরই হাজারো শিশু দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণে যেমন পিছিয়ে পড়ছে স্বাস্থ্য বিভাগ, তেমনি হামের ঝুঁকিতেও থাকছে শিশুরা।

শুধু তাই নয়, লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রেও রয়েছে বড় ঘাটতি। খোদ সিলেট সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রার চেয়ে অর্জন অনেক কম।

চিকিৎসকরা বলছেন, হামের দ্বিতীয় ডোজ না দেওয়ায় ঝুঁকিতে পড়তে পারে শিশুরা। সম্প্রতি সারাদেশের মতো সিলেটেও বাড়ছে হাম আক্রান্তদের সংখ্যা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, সিলেটে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করে ৮ জনের হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে ৩০ জনের হাম শনাক্ত হয়েছে।

গত তিন বছরে সিলেটে হাম-রুবেলা (এমআর) টিকার সরকারি তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, জেলায় টিকার লক্ষ্যমাত্রা যেমন কমছে, তেমনি প্রতি বছর টিকার প্রথম ডোজ নেওয়ার পর দ্বিতীয় ডোজ থেকে ঝরে পড়ছে গড়ে আড়াই হাজারেরও বেশি শিশু।

‘হামের টিকার প্রথম ডোজ দেওয়ার পরে বাসা পরিবর্তন করেছিলাম। নতুন বাসার কাছে টিকাকেন্দ্রে যাওয়ার পর তারা দ্বিতীয় ডোজ দেয়নি, প্রথম ডোজ যেখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকে নেওয়ার কথা বলে। পরে আর পুরোনো ঠিকানায় গিয়ে দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি।’

পরিসংখ্যান থেকে দেখা গেছে, ২০২৩ সালে সিলেট জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৮৫৭ জন। এর মধ্যে প্রথম ডোজ (০-১১ মাস) পেয়েছিল ৮৪ হাজার ৬৩৫ জন শিশু। দ্বিতীয় ডোজ নিয়েছে ৮২ হাজার ৯৬০ জন শিশু। এবছর জেলায় দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হয়েছে ১ হাজার ৬৭৫ জন।

একই বছরে সিলেট সিটি করপোরেশন এলাকায় টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার ৭৩০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছিল ১৫ হাজার ৫২৩ জন শিশু আর দ্বিতীয় ডোজ নিয়েছে ১৫ হাজার ১১৪ জন শিশু। এবছর সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছে ৪০৯ জন।

২০২৪ সালে সিলেট জেলায় টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ৮৫ হাজার ৭৫৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৮১ হাজার ৭৭৮ জন শিশু আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৭৯ হাজার ৮৬০ জন শিশু। এ বছর জেলায় দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হয়েছে ১ হাজার ৯১৮ জন।

আরও পড়ুন-
৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক
সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা

এ বছর সিলেট সিটি করপোরেশন এলাকায় টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৬৫৬ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১৪ হাজার ৫২৭ জন শিশু আর দ্বিতীয় ডোজ নিয়েছে ১৩ হাজার ৯১১ জন শিশু। এবছর সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছে ৬১৬ জন।

সর্বশেষ ২০২৫ সালে জেলার ১৩ উপজেলায় লক্ষ্যমাত্রা ছিল ৮২ হাজার ২৬৭ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ৭৬ হাজার ৩৫৬ জন শিশু আর দ্বিতীয় ডোজ পেয়েছে ৭৪ হাজার ৩০৪ জন শিশু। গত বছর জেলায় দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছে ২ হাজার ৫২ জন।

একই বছরে সিলেট সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৭২০ জন। এর মধ্যে প্রথম ডোজ পেয়েছে ১৪ হাজার ৪৮০ জন শিশু আর দ্বিতীয় ডোজ নিয়েছে ১৩ হাজার ৫৭১ জন শিশু। গত বছর সিটি করপোরেশন এলাকায় দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছে ৯০৯ জন।

‘হামের টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের পার্থক্যের কারণ হলো অনেক অভিভাবক দ্বিতীয় ডোজটি দিতে চান না। এতে হাম রোগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।’

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের একজন সহকারী অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, টিকার এই লক্ষ্যমাত্রা অর্জন না হওয়া এবং দ্বিতীয় ডোজ থেকে শিশুদের ঝরে পড়া ভবিষ্যতের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এর ফলে শিশুরা বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। মাঠ পর্যায়ে সচেতনতা কার্যক্রম এবং টিকাদান কেন্দ্রের সহজলভ্যতা নিশ্চিত করা না গেলে এই হার আরও কমতে পারে।

সিলেটের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শিশুদের টিকার আওতায় আনতে নিয়মিত ইপিআই কার্যক্রমের পাশাপাশি প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

কিন্তু অভিভাবকরা বলছেন, রুটিন টিকার ক্ষেত্রে প্রচারণার মধ্যে কেবল একটি ব্যানার সাঁটানো ছাড়া দৃশ্যমান প্রচারণা নেই। একসময় মসজিদের মাইকে টিকা দেওয়ার কথা জানানো হলেও এখন আর সেটি হয় না।

নগরীর বাগবাড়ি এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী কয়েস চৌধুরী বলেন, রুটিন টিকার ক্ষেত্রে কোনো প্রচারণা চালাতে দেখা যায় না। মাঝে মধ্যে পোলিও টিকা দেওয়ার সময় মাইকিং করা হয়।

তিনি বলেন, টিকাদনকর্মীরা যেদিন টিকা দেন, সেদিন কেন্দ্রের সামনে একটি ব্যানার টানিয়ে রাখেন। অভিভাবকরা নিজ দায়িত্বে শিশুদের নিয়ে টিকা দেন।

শামীমাবাদ এলাকার বাসিন্দা গৃহকর্মী রুমানা আক্তার বলেন, হামের টিকার প্রথম ডোজ দেওয়ার পরে বাসা পরিবর্তন করেছিলাম। নতুন বাসার কাছে টিকাকেন্দ্রে যাওয়ার পর তারা দ্বিতীয় ডোজ দেয়নি, প্রথম ডোজ যেখান থেকে নেওয়া হয়েছে সেখান থেকে নেওয়ার কথা বলে। পরে আর পুরোনো ঠিকানায় গিয়ে দ্বিতীয় ডোজ দেওয়া হয়নি।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, হামের টিকার প্রথম ডোজ ও দ্বিতীয় ডোজের পার্থক্যের কারণ হলো অনেক অভিভাবক দ্বিতীয় ডোজটি দিতে চান না। এতে হাম রোগের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি বলেন, অভিভাবকদের অসচেতনতা কাটাতে স্বাস্থ্যকর্মীরা নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছেন এবং টিকাদানের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে জানিয়ে আসেন। অনেক ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টা থাকা সত্ত্বেও অভিভাবকদের অনীহা ও অসচেতনতার কারণে শিশুরা সময়মতো টিকা পাচ্ছে না। অভিভাবকদের এ ব্যাপারে আরও সচেতন হওয়ার কথা বলেন তিনি।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, রুটিন মাফিক প্রতিবছরই হামের দুই ডোজ টিকা দেওয়া হচ্ছে। কয়েক বছর ধরে ক্যাম্পেইন করে হামের টিকা দেওয়া হচ্ছে না। হয়ত এজন্য কিছু শিশু বাদ পড়ছে।

এফএ/এমএস

টাইমলাইন

  1. ০১:৪৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
  2. ০১:৪৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ৭ রোগী
  3. ০১:০৬ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ সিলেটে হামের টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত হাজারো শিশু
  4. ১২:০৯ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু
  5. ১২:০৫ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ভর্তি আরও ১৯ শিশু
  6. ১২:০১ পিএম, ০৫ এপ্রিল ২০২৬ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  7. ১১:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০২৬ জেলায় জেলায় চলছে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি
  8. ১০:৫৬ এএম, ০৫ এপ্রিল ২০২৬ উচ্চ ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের টিকা
  9. ১০:৪২ এএম, ০৫ এপ্রিল ২০২৬ পাবনায় হাম প্রতিরোধে জরুরি টিকাদান শুরু  
  10. ০৫:০৮ এএম, ০৫ এপ্রিল ২০২৬ হাম থেকে শিশুর সুরক্ষায় সতর্কতা ও টিকাদানের তাগিদ
  11. ০৯:৩৪ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ হাম-রুবেলার টিকার তারিখ পার হয়ে গেলে কী করবেন?
  12. ০৭:০৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ হামে আক্রান্ত হয়ে আরও দুই মৃত্যু, নতুন রোগী ৭৮৭
  13. ০২:৫৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি
  14. ০২:৫৮ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৫ বছরের কম বয়সী সব শিশু পাবে, আগে নেওয়া থাকুক বা না থাকুক
  15. ০২:৩৯ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ অতীতের তদন্ত করে কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে লাভ নেই: স্বাস্থ্যমন্ত্রী
  16. ০২:২৩ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
  17. ০১:৪১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ দেশজুড়ে শুরু হচ্ছে হামের জরুরি টিকাদান, প্রাধান্য ঝুঁকিপূর্ণ ৩০ উপজেলা
  18. ১২:৩৫ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু
  19. ১২:৩১ পিএম, ০৪ এপ্রিল ২০২৬ ৪২ শয্যার বিপরীতে ১৪৭ শিশু ভর্তি, চাপ সামলাতে হিমশিম অবস্থা
  20. ১১:২৪ এএম, ০৪ এপ্রিল ২০২৬ সচেতনতার অভাব ও সিস্টেম দুর্বলতায় হামের বিস্তার
  21. ০৯:৩১ এএম, ০৪ এপ্রিল ২০২৬ হাম উপসর্গে সন্তানের মৃত্যুর তিনদিন পর আইসিইউ থেকে ফোন পেলেন বাবা
  22. ০৩:২৯ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে দুই বছরের শিশুর মৃত্যু
  23. ০৩:১৬ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  24. ০২:৪৮ পিএম, ০৩ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গে শিশুর মৃত্যু
  25. ০৯:০৯ পিএম, ০২ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হাম সন্দেহে আরও ১৭ শিশু হাসপাতালে ভর্তি
  26. ০৩:২৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬ ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ২৬ জন ভর্তি
  27. ০৩:১৮ পিএম, ০২ এপ্রিল ২০২৬ গাইবান্ধায় হামের রোগী ৯ শিশু, হাসপাতালে ভর্তি ৩
  28. ০১:০৪ পিএম, ০২ এপ্রিল ২০২৬ রামেক হাসপাতালে হাম আক্রান্ত শিশুর মৃত্যু
  29. ১০:০২ এএম, ০২ এপ্রিল ২০২৬ নবজাতকের হাম আতঙ্ক, যা করবেন অভিভাবক
  30. ০৮:৫৫ পিএম, ০১ এপ্রিল ২০২৬ চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন রোগী ১৮
  31. ০৭:৫৯ পিএম, ০১ এপ্রিল ২০২৬ রামেকে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ১১৭ জন
  32. ০৫:৫১ পিএম, ০১ এপ্রিল ২০২৬ দিনাজপুরে হামের উপসর্গ নিয়ে ৩ শিশু হাসপাতালে ভর্তি
  33. ০৫:৩৪ পিএম, ০১ এপ্রিল ২০২৬ মাদারীপুরে হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে
  34. ০৩:৫৭ পিএম, ০১ এপ্রিল ২০২৬ বগুড়ায় হামের উপসর্গ নিয়ে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু
  35. ১০:৫৭ এএম, ০১ এপ্রিল ২০২৬ নাটোরে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, মার্চে হাসপাতালে ভর্তি ৩৮ জন
  36. ১০:১২ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম-নিউমোনিয়ায় শিশুমৃত্যু রোধে ‘বাবল সিপ্যাপ’ সম্প্রসারণের উদ্যোগ
  37. ০৯:৫০ পিএম, ৩১ মার্চ ২০২৬ বরগুনায় হাম সন্দেহে ৮৪ শিশু হাসপাতালে ভর্তি, ৬২ জনের নমুনা ঢাকায়
  38. ০৮:০৯ পিএম, ৩১ মার্চ ২০২৬ নেত্রকোনায় হাম আক্রান্ত ৯ শিশু
  39. ০৭:৫১ পিএম, ৩১ মার্চ ২০২৬ ফরিদপুরে একদিনে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত ১০ শিশু
  40. ০৭:০৭ পিএম, ৩১ মার্চ ২০২৬ হাম উপসর্গ নিয়ে রংপুর মেডিকেলে ৫ শিশু ভর্তি, মেডিকেল টিম গঠন
  41. ০৫:৪৩ পিএম, ৩১ মার্চ ২০২৬ হামে আক্রান্ত হচ্ছেন বড়রাও, দুই শিশুর মৃত্যু
  42. ০৪:৪৬ পিএম, ৩১ মার্চ ২০২৬ মানিকগঞ্জে দুই দিনে হাসপাতালে ১৪ শিশু, বিশেষ ইউনিট চালু
  43. ০৪:৩৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ গাজীপুরে তিনদিনে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ২৭ শিশু
  44. ০৩:৫৫ পিএম, ৩১ মার্চ ২০২৬ রাজশাহীতে হাম ছড়াচ্ছে ‘হাসপাতাল থেকে’
  45. ০৩:০২ পিএম, ৩১ মার্চ ২০২৬ রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু
  46. ১২:৪৮ পিএম, ৩১ মার্চ ২০২৬ চাঁদপুরে হামে আক্রান্ত ২৮ শিশুকে হাসপাতালে ভর্তি, মৃত্যু ৩
  47. ০৮:৩৯ পিএম, ৩০ মার্চ ২০২৬ কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
  48. ০৭:০৬ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের লক্ষণ নিয়ে প্রতিদিনই হাসপাতালে আসছে রোগী
  49. ০৪:৩৪ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম আক্রান্ত শিশুর সুচিকিৎসায় তিন পরামর্শ
  50. ০৩:৫১ পিএম, ৩০ মার্চ ২০২৬ ফরিদপুরে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৪ শিশু ভর্তি
  51. ০৩:১৫ পিএম, ৩০ মার্চ ২০২৬ রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি
  52. ০৩:০৭ পিএম, ৩০ মার্চ ২০২৬ রোহিঙ্গা ক্যাম্প থেকে হাম ছড়িয়ে পড়েছে: বিএনপি নেতা
  53. ০১:৫৮ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাম শিশুদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? কীভাবে চিনবেন ও প্রতিরোধ করবেন
  54. ১২:৩৩ পিএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালের মেঝেতে গাদাগাদি করে চলছে হাম আক্রান্ত শিশুর চিকিৎসা
  55. ১২:০১ পিএম, ৩০ মার্চ ২০২৬ হামের টিকা সংকট ও অপুষ্টিতে বাড়ছে মৃত্যুঝুঁকি
  56. ১১:৫৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
  57. ০৮:৪৪ এএম, ৩০ মার্চ ২০২৬ যশোরে মার্চে হামের ১০ রোগী শনাক্ত, সতর্ক স্বাস্থ্য বিভাগ
  58. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের ঝুঁকিতে স্কুলপড়ুয়া শিশু, অভিভাবকদের করণীয়
  59. ০৮:২৬ এএম, ৩০ মার্চ ২০২৬ হামে মারা গেলো পাঁচশিশু, উদ্বিগ্ন অভিভাবকেরা
  60. ০৩:০৫ এএম, ৩০ মার্চ ২০২৬ হামের সংক্রমণ ঠেকাতে যে পরামর্শ বিশেষজ্ঞদের
  61. ০৯:৫৪ পিএম, ২৯ মার্চ ২০২৬ সিলেটে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, হাসপাতালে ভর্তি ২০
  62. ০৯:৪৬ পিএম, ২৯ মার্চ ২০২৬ হু হু করে বাড়ছে হামের রোগী, ভোগাচ্ছে অবকাঠামো-জনবল সংকট
  63. ০২:৫৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব বেড়েছে, তিন মাসে ৪ শিশুর মৃত্যু
  64. ০২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০২৬ রাজশাহী বিভাগে হামের প্রকোপ, মার্চেই আক্রান্ত ৭৭ মৃত্যু ৩
  65. ১২:৪৩ পিএম, ২৯ মার্চ ২০২৬ শিশুদের মধ্যে বাড়ছে হাম, জানুন ঝুঁকি ও সুরক্ষার উপায়