স্বল্প খরচে সাংবাদিকতার প্রশিক্ষণ
সময়ের পরিবর্তনের সঙ্গে পরিবর্তিত হচ্ছে মানুষের পেশাকেন্দ্রিক মতভাবনা। বর্তমানে অনেক তরুণ-তরুণীই ধাবিত হচ্ছেন সাংবাদিকতা পেশার দিকে। আর ছোট পর্দার মোহনীয় আকর্ষণের কারণে ইলেকট্রনিক মিডিয়া রয়েছে পছন্দের প্রথমে।
এখানকার ক্যারিয়ারে খ্যাতি, সুনাম, সুপরিচিতির পাশাপাশি রয়েছে উজ্জ্বল জীবনের হাতছানি। বিশ্বব্যাপী তো বটেই, বাংলাদেশেই রয়েছে এ পেশায় ক্যারিয়ার গড়ার বিশাল ক্ষেত্র। শতাব্দীর একুশ শতকে এসে মিডিয়া কতটা এগিয়েছে তা বলাই বাহুল্য। যুগের সঙ্গে সমন্বয় করে চাহিদা ভিত্তিক উন্নত ক্যারিয়ার গড়তে সাংবাদিকতা, ক্যামেরা ও সংবাদ উপস্থাপনার লক্ষ্যে সার্টিফিকেট কোর্স শুরু করতে যাচ্ছে মেট্রো ইনস্টিটিউট।
কোর্সসমূহ : টেলিভিশন সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা, সাংবাদিকতা, ক্যামেরা পরিচালনা, ওয়েব ডিজাইন ও রেডিও জকি (আরজে)।
কোর্সের মেয়াদ : সব কোর্সের মেয়াদ ২ মাস। সপ্তাহে শুক্রবার ও শনিবার এ দুইদিন ক্লাস। নতুন বছর উপলক্ষ্যে সব কোর্সে ৩০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।
প্রশিক্ষক: দেশের ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার জনপ্রিয় নবীন-প্রবীণ সংবাদিকরা এ প্রতিষ্ঠানের প্রশিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন।
বৈশিষ্ট্য : এখানে মিডিয়া প্রশিক্ষণ সংশ্লিষ্ট অত্যাধুনিক প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে। ভিজ্যুয়াল ক্লাস পরিচালনার জন্য রয়েছে প্রফেশনাল ভিডিও ক্যামেরা, প্রজেক্টর, প্রতিটি ক্লাসের জন্য আলাদা লেকচারশিট, তাত্বিক, ব্যবহারিক ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশন।
যা প্রয়োজন : ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
যোগাযোগ : মেট্রো ইনস্টিটিউট, ৯০/বি (তৃতীয় তলা), সার্কুলার রোড, মৌচাক, ঢাকা-১২১৭। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে ০১৭১৬৭১৬০৬৯। অথবা www.metroinstitutebd.com, [email protected] এই ঠিকানায়।
এমএইচএম/এমএমজেড/আরআইপি