ফিল্ম সিটি নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী
দেশের চলচ্চিত্রের উন্নয়নে ফিল্ম সিটি নির্মাণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ফিল্ম সিটি নির্মাণে ৫৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। আমরা চলচ্চিত্রের উন্নয়নে নানা উদ্যোগ নিচ্ছি। কারণ এফডিসি জাতির পিতার হাতে তৈরি।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দর্শককে হলমুখী করতে নানা পদক্ষেপ নিয়েছে। এছাড়া সিনেমা হলের উন্নয়নে কাজ অব্যাহত রয়েছে।
এএইচ/পিআর