জাহাজ ডুবির ঘটনায় নৌ বাণিজ্য অধিদপ্তরের তদন্ত শুরু


প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৪ এপ্রিল ২০১৫
ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সন্দ্বীপ চ্যানেলে ডুবে খাদ্য শস্যবাহী লাইটারেজ (ছোট) জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় প্রাথমিক তদন্ত শুরু করেছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।

সংস্থার পরিদর্শক জসিম উদ্দীনকে দুর্ঘটনার প্রাথমিক কারণ উদঘাটনে দায়িত্ব দেয়া হয়েছে।

চট্টগ্রামের সমুদ্র পরিবহন অধিদপ্তরের মূখ্য কর্মকর্তা শফিকুল ইসলাম শনিবার জানান, প্রাথমিক তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের পর পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হবে।

এদিকে জাহাজটি উদ্ধারে মালিক পক্ষ কাজ শুরু করেছে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক আক্কাস আলী।

তিনি বলেন, জাহাজটি যে জায়গায় ডুবে গেছে সেখান থেকে প্রায় তিন নটিক্যাল মাইল উত্তরে ভেসে ওঠেছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার লাইটারেজ জাহাজ এমভি- মারসাদ এক হাজার ৫০ টন খাদ্য শস্য নিয়ে সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। জাহাজটি দেশের নেতৃত্বস্থানীয় আমদানীকারক সিটি গ্রুপের খাদ্য শস্য পরিবহন করছিল।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।